হোম > পরিবেশ

ঢাকার আবহাওয়া শুষ্ক, বাড়ছে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মাঘ মাস শেষ হতে বাকি আরও কিছুদিন। এরই মধ্যে শীত পালিয়েছে বলা যায়। সকাল থেকেই দেখা যায় উজ্জ্বল রোদ। বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে।

আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।

এ ছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

চার বিভাগে বৃষ্টির আভাস, সঙ্গে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী

বৃষ্টির অপেক্ষায় আর কত দিন, কেন এই তাপপ্রবাহ

পয়লা বৈশাখে ঢাকাসহ চার বিভাগে কালবৈশাখীর আভাস

তাপপ্রবাহ আরও ছড়াচ্ছে, পয়লা বৈশাখে তাপমাত্রা উঠবে ৩৯ ডিগ্রি

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে আজ

বাংলা নববর্ষের আগে তাপমাত্রা উঠবে ৩৬ ডিগ্রি

চার জেলায় আঘাত হানতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

দানা বাঁধছে ‘সুপার এল নিনো’—খরা আর গরমের শঙ্কা বাংলাদেশেও

দেশের ৮ বিভাগেই আজ হতে পারে কালবৈশাখী, তাপমাত্রা কমার পূর্বাভাস