হোম > পরিবেশ

ঢাকাসহ ১১ অঞ্চলে ঝোড়ো বৃষ্টি, তাপমাত্রা কমার পূর্বাভাস

গত কয়েক দিনে দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি। এরই মধ্যে সারা দেশেই আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাময় আওতা না বাড়লেও ঢাকাসহ ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আজ সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। 

আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু

১৪ বছর একটি পরিবারকে তাড়িয়ে বেড়াল এক হাতি, ৪ সদস্যকে ‘হত্যা’

বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, বাড়ছে রাজশাহীতে

দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন যাঁরা

৯ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, আরও যত দিন থাকবে বৃষ্টি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢল: বিপৎসীমার ওপর দেশের ৫টি নদীর পানি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, থাকবে আরও দুই দিন

বৃষ্টি হওয়ায় রাজধানীতে দূষণ কমলেও গুলশানের বাতাস অস্বাস্থ্যকর