হোম > বিনোদন > টেলিভিশন

‘ছুটির গল্প’ পডকাস্টের প্রথম অতিথি সেলিম ও রোজী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ছুটির গল্প’ পডকাস্টের সঞ্চালক মুরাদ (বাঁয়ে) এবং অতিথি রোজী ও সেলিম। ছবি: সংগৃহীত

ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি স্বাক্ষর করেন তাঁরা।

আরমান পারভেজ মুরাদের উপস্থাপনায় ছুটির গল্পে নিজেদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশ-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সেলিম ও রোজী। পডকাস্ট শেষে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাদূত হিসেবে তাঁদের বরণ করে নেন।

অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথি সেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, ছুটির গল্প তারই একটি সুন্দর প্রকাশ।’ অভিনেত্রী রোজী সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।’

আয়োজকেরা জানিয়েছেন, ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে ঈদে প্রচারিত হবে ছুটির গল্প পডকাস্টের প্রথম পর্ব। দেশের নানা ক্ষেত্রের গুণীজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের নিয়ে তৈরি হবে নতুন নতুন পর্ব। তুলে ধরা হবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।

নিশোর উপস্থাপনায় ঈদের আনন্দমেলায় তারার মেলা

দেশে এসেছে কারিনার মরদেহ, ভোরে দাফন

তিন বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’

স্মৃতিতে অম্লান আতাউর রহমান

নাট্যজন আতাউর রহমান আর নেই

সম্মাননা পদক পেলেন মায়েরা

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নাটক ‘অচেনা আমি’

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃণালিনী হলেন সামিয়া অথৈ