হোম > বিনোদন > টেলিভিশন

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তানিয়া লেখেন, ‘কাল (আজ) আমার মাথায় সার্জারি, দোয়া করবেন আমার জন্য সবাই।’ তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে, তানিয়া বৃষ্টি শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। শুটিং ডেট বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত যোগাযোগ না করার অনুরোধও করা হয়েছে।

হাসপাতালের বিছানায় তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

জানা গেছে, আজ বিকেলে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছে। অপারেশন সফল হয়েছে।

নির্মাতা সকাল আহমেদ জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়, রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। আগামীকাল চিকিৎসকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তানিয়া বৃষ্টি। প্রায়ই তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, জ্বর-ঠান্ডা লেগে থাকত। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে।

টেলিভিশন: বঙ্গর চার ধারাবাহিক এবার নাগরিক টিভিতে

আবারও রাজের নাটকে জাহিদ হাসান

নাট্যজন সম্মাননায় আবুল হায়াত

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

যুদ্ধটা আমাদের একা করতে হয়েছে: রেদওয়ান রনি

ফুটবল বিশ্বকাপের আবহে নাটক ‘ফুটবল হট্টগোল’

যৌথ পরিবারের গল্পে নতুন ধারাবাহিক

মঞ্চনাটক অনেক পরিশ্রমের কাজ

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর