হোম > বিনোদন > টেলিভিশন

কিংবদন্তিদের গল্প নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কিংবদন্তির সান্নিধ্যে’ অনুষ্ঠানে ফেরদৌসী রহমান। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান। আজ থেকে প্রচার শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ শিরোনামের অনুষ্ঠানটি। দেখা যাবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায়।

শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অভিজ্ঞতা, চিন্তা ও মূল্যবোধ তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যাঁরা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাঁদের সাফল্যের পেছনের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এই অনুষ্ঠান। গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন, কর্ম, অন্তরালের গল্প তুলে ধরার মধ্য দিয়ে কিংবদন্তির সান্নিধ্যে অনুষ্ঠানটি হয়ে উঠবে অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও জীবনবোধ বিনিময়ের একটি মঞ্চ—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কিংবদন্তির সান্নিধ্যে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তাঁর দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে এসেছে এ পর্বে।

তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

আবার উপস্থাপনায় মনোজ

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

বিজয়া দশমীর টিভি আয়োজন

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব