হোম > বিনোদন > গান

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ব্যান্ড তালপাতার সেপাই, ব্যান্ড বায়ান ও সংগীতশিল্পী আবদুল হান্নান। ছবি: সংগৃহীত

২৪ এপ্রিল রাজধানীর ১০০ ফুটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ইন্ডি ফেস্ট’ শিরোনামের কনসার্ট। অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত হয় কনসার্ট। অবশেষে পাওয়া গেছে প্রশাসনের অনুমতি। আগামী ৮ মে একই স্থানে আয়োজিত হবে এই কনসার্ট, নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিস কমিউনিকেশনস।

‘ইন্ডি ফেস্ট’ কনসার্টে গান শোনাবেন পাকিস্তানের সংগীতশিল্পী আবদুল হান্নান, ব্যান্ড বায়ান, ভারতের ব্যান্ড তালপাতার সেপাই ও বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ। ৮ মে সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই নামের অনলাইন প্ল্যাটফর্মে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা (স্টুডেন্ট), ২ হাজার টাকা (জেনারেল), ৩ হাজার ২০০ টাকা (স্টুডেন্ট প্রিমিয়াম) এবং ৩ হাজার ৫০০ টাকা (প্রিমিয়াম)।

এই কনসার্ট দিয়ে দীর্ঘদিন পর আবার শুরু হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট। গত বছরের শীতে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে হাফ ডজন কনসার্টের ঘোষণা দিয়েছিল বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান। এই তালিকায় ছিল পাকিস্তানের ব্যান্ড জাল, কাভিশ, সংগীতশিল্পী আতিফ আসলাম, আলী আজমত ও ভারতের অনুভ জৈনের নাম। তবে নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সব কনসার্ট।

পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলী আজমত ও আতিফ আসলাম ঢাকায় এসেও অনুমতি না থাকায় পূর্বঘোষিত কনসার্টে পারফর্ম করতে পারেননি। সে সময় তাঁরা একাধিক প্রাইভেট কনসার্টে গান শুনিয়েছেন।

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার

বাবা-ছেলের গানে খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

১৫ বছর পর আলিফের একক অ্যালবাম

এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে জিপোর যাত্রা শুরু

‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান

নগর বাউল ছাড়লেন রানা, যুক্ত হলেন এলিন