হোম > বিনোদন > গান

হাবিবের কণ্ঠে গ্রামীণফোনের থিম সং ‘এখনই সময়’

নতুন গান নিয়ে এসেছেন হাবিব ওয়াহিদ। গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে। শোনা গেল তাঁর কণ্ঠ। নাচে-গানে তিনি জানিয়ে দিচ্ছেন ‘এখনই সময়’। এতদিন ধরে শ্রোতাদেরকে অসংখ্য চমৎকার গান উপহার দেওয়ার পর হাবিব আবার এসেছেন অনুপ্রেরণামূলক গান ‘এখনই সময়’ নিয়ে।

এ গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ‘মুহূর্ত’র অফুরন্ত সম্ভাবনা উন্মোচনের প্রত্যয়। ‘এখনই সময়’ সকল সম্ভাবনা উন্মোচনের। বাংলাদেশে গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রাকে উদ্‌যাপন এবং একটি সুন্দর আগামীর জন্য মানুষকে এখনই কাজ করার উৎসাহ দেয় হাবিবের এই গান। গানটির ভিডিও গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

নতুন গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রায় ব্র্যান্ডটির জন্য আমি জনপ্রিয় বিভিন্ন গানের সংগীতায়োজন করেছি। দেশের মানুষ গানগুলো পছন্দ করেছেন। আমার বিশ্বাস, নতুন গানটিও তাদের উৎসাহিত করবে। নতুন কিছু করার প্রেরণা ও সাহস যোগাবে। যেন তারা সময়কে ছাড়িয়ে নিজেদের সকল সম্ভাবনা উন্মোচন করতে পারেন।’

নতুন এ গানে ইন্টারনেট, বিশেষ করে দেশজুড়ে বিস্তৃত গ্রামীণফোনের দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ফোরজি নেটওয়ার্কের সম্ভাবনার কথা বলা হয়েছে। শিল্পী হাবিব ওয়াহিদ তরুণদের সোশ্যাল মিডিয়ায় তারুণ্যের শক্তি ছড়িয়ে নিজেদের মেধা প্রকাশের উৎসাহ দিয়েছেন। পাশাপাশি তিনি এ গানটির অডিও ও ডান্স কাভার করে #এখনইসময় দিয়ে ইউটিউব ও টিকটকে প্রকাশ করারও আহ্বান জানিয়েছেন।

শুনুন হাবিবের ‘এখনই সময়’:

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শিরোনামহীন ব্যান্ডের নতুন গান