হোম > বিনোদন > গান

বিয়ের পিঁড়িতে ন্যানসি

বিয়ে করলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। পাত্র গীতিকার মহসীন মেহেদী। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হয়েছিল বাগদান। এরপর আগস্টের শেষ সপ্তাহে হলো বিয়ে। তবে এ গায়িকা বিয়ের তারিখ জানাতে অপারগতা প্রকাশ করেন। 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা জানান, একেবারেই ঘরোয়া ও ছোট পরিসরে শুভকাজটি হয়েছে। তিনি বলেন, ‘শোকের মাসে বিয়ে করার প্ল্যান ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তাঁর বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা। বিয়েতে খুব বেশি অতিথির উপস্থিতিও ছিল না। শিগগিরই নতুন বাসায় উঠব।’

জানা যায়, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

ন্যানসি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে ধুমধাম করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার আছে।’

সংগীত: ঈদ উপলক্ষে কনা-অমির ‘আমপাতা জোড়া জোড়া’

গানে ও গল্পে নেমেসিসের ২৫ বছর

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে রুমি ও দোলার অভিনয়

কনসার্টে প্রথম অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ড অড সিগনেচার

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার