হোম > বিনোদন > গান

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হায়দার হোসেন। ফাইল ছবি

সুস্থ আছেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন। আজ শনিবার রাত ১০টার দিকে গুজব ছড়ায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পী।

এমন গুজবের পরিপ্রেক্ষিতে আজকের পত্রিকার পক্ষ থেকে থেকে যোগাযোগ করা হয় হায়দার হোসেনের সঙ্গে। তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল করলে শিল্পী নিজেই কল রিসিভ করেন। বলেন, তিনি সুস্থ আছেন, বাসায় আছেন। এ ধরনের গুজব ছড়ানোয় বিরক্তি প্রকাশ করেন তিনি।

হায়দার হোসেন বলেন, ‘এ ধরনে গুজব ছড়ানো একেবারেই উচিত নয়। আমাকে অসংখ্য মানুষ কল করছেন। আমি সুস্থ আছি জানিয়ে সবাইকে আশ্বস্ত করছি। এ ধরনের খবর ছড়ানো খুবই বিরক্তিকর। যারাই এ ধরনের সংবাদ ছড়িয়েছেন সঠিক করেননি।’

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শিরোনামহীন ব্যান্ডের নতুন গান