হোম > বিনোদন > গান

বড়দের নিয়ে ছোটদের গান ‘অবিশ্বাসের দেশে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শিশুশিল্পী মৃণ্ময়ী মেঘা। ছবি: সংগৃহীত

এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় ২ ফেব্রুয়ারি গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করলেন নির্মাতা এনামুল করিম নির্ঝর। গানের শিরোনাম ‘অবিশ্বাসের দেশে’। নির্ঝর এটাকে বলছেন, বড়দের জন্য ছোটদের গান। গানটি গেয়েছে শিশুশিল্পী মৃণ্ময়ী মেঘা। সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। মেঘাকে মডেল করে গানের ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব।

‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোলতাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে’—এমন কথায় গান লিখেছেন এনামুল করিম নির্ঝর, সুরও করেছেন তিনি। গানটি নিয়ে তিনি বলেন, ‘সময়টা এমন আসলে, কার কথা কে যে শুনবে, সেটা বোঝা কঠিন হয়ে গেছে। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে হয়তো। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না। সেখান থেকে মনে হলো, আমাদের (বড়দের) নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি তাতেও কিছু হয়তো হবে না। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। সেই চেষ্টারই ফল মৃণ্ময়ী মেঘার কণ্ঠে এই গান।’

এটা মেঘার তৃতীয় মৌলিক গান। নিজের প্রতিক্রিয়া জানিয়ে মেঘা বলেছে, ‘নির্ঝর আংকেলের কথা-সুরে ও মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটি গেয়েও আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃণ্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশিত হয় ২০২৪ সালে অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে ‘ভূতের রাজা দিল বর’। ২০২৫ সালে প্রকাশিত হয় এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে দ্বিতীয় গান‌ ‘হাউ মাউ খাউ’।

রুনা-এন্ড্রুর গাওয়া গানের অংশ নিয়ে ডলির নতুন গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি