হোম > বিনোদন > গান

গানের প্রচারের জন্য নেহা-রোহানের মারামারি!

বিনোদন ডেস্ক

ঢাকা: বলিউড সংগীতশিল্পী নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং আলোচিত দম্পতি। তাঁরা বিয়ে করেছেন গত বছরের নভেম্বরে। ইনস্টাগ্রামে প্রায়ই ভেসে ওঠে তাঁদের সুখের মুহূর্ত। কিন্তু মঙ্গলবার নেহা যে ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে, তা এক মুহূর্তের জন্য হলেও সবাইকে চমকে দিয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, রাগি ভঙ্গিতে মুখোমুখি দুজন। প্রথমে রোহান মারলেন নেহাকে। নেহাও কম যাচ্ছেন না! তিনিও বাঘের মতো থাবা উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলেন রোহানকে মারতে।

এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওটি যে বানোয়াট, তা অবশ্য কিছুক্ষণ পরেই বোঝা যায়। তাঁদের মারামারি পুরোটাই সাজানো। নতুন গান আসছে নেহা-রোহানের। সেটার প্রচারের জন্যই এই কৌশল করেছেন তাঁরা।

দেখুন তাঁদের মিষ্টি মারামারি:

নেহা কাক্কর ও রোহানপ্রীত সিং একসঙ্গে ‘খাদ তেইনু ম্যায় দাসা’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি প্রকাশ পাবে শিগগিরই। কয়েকদিন আগে গানের পোস্টার ও কিছু ছবি শেয়ার দিয়েছিলেন নেহা। তখনই জানা গিয়েছিল তাঁদের নতুন গানের খবর।

মারামারির ভিডিও প্রকাশ করার পরই কমেন্টে ভেসে গেছে নেহার পোস্ট। অনেকেই মজা করে লিখেছেন, ‘এ যাবতকালের সবচেয়ে মধুর ঝগড়া’!

‘নেহু দা ভিয়াহ’ নামের একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে পরিচয় হয় নেহা-রোহানের। এরপর তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। বিয়ে করেন গত বছরের ২৪ নভেম্বর। বিয়ের পর তাঁরা একসঙ্গে ‘খেয়াল রাখকা কর’ নামের একটি গানে কণ্ঠ দেন।

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে