হোম > বিনোদন > গান

কোরবানি নিয়ে সালেহ বিশ্বাসের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ‘কুরবানি’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। রাফিউজ্জামান রাফির লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সালেহ বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন।

নতুন এই গান নিয়ে সালেহ বিশ্বাস বলেন, ‘রোজার ঈদ নিয়ে অনেক গান থাকলেও কোরবানির ঈদ নিয়ে বেশি গান নেই। সেই জায়গা থেকে গানটি করার তাগিদ বোধ করেছিলাম। গানটিতে উৎসবের দারুণ একটি আমেজ আছে। ঈদের আনন্দ ও কোরবানির ত্যাগ দুটো বিষয়ই তুলে ধরা হয়েছে গানের কথায়। আশা করি সবার ভালো লাগবে।’

সম্প্রতি আরটিভির তেজগাঁও স্টুডিওতে মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। ঈদ উপলক্ষে আরটিভি ফোক স্টেশনে প্রকাশ পাবে গানটি।

টেইলর সুইফটের ভিয়েনা কনসার্টে হামলার পরিকল্পনাকারীর ১৫ বছরের কারাদণ্ড

দুই বছর পর গান গাইতে ঢাকায় আসছেন অনুপম রায়

কবীর সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

প্রকাশ পেল বালামের মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’

গানে গানে ঈদ আনন্দ

কোক স্টুডিও বাংলার নতুন সিজন শুরু হচ্ছে আজ

ঈদে ফুয়াদের সংগীতে নুসরাত ফারিয়ার নতুন গান

অস্ট্রেলিয়ায় সম্মানিত ইমরান ও আই কিংস জুলাইয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

শ্রীমঙ্গলকে ঘিরে আসিফ ও রুবাইয়াতের মিউজিক্যাল ফিল্ম

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের বড় অঙ্কের অনুদান দিলেন আইইউ