হোম > বিনোদন > হলিউড

সেরা সিনেমার সঙ্গে আরও যেসব বিভাগে জিতল ‘ওপেনহাইমার’

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে যেন সাজানো ছিল ‘ওপেনহাইমার’ এর জন্যই। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমার জীবনীভিত্তিক আলোচিত চলচ্চিত্রটি এবার সর্বোচ্চ ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ৯৬তম পুরস্কারের মঞ্চে সিনেমাটি শুধু সেরা সিনেমার পুরস্কার জেতেনি, জিতেছে সেরা নির্মাতা, অভিনেতা, পার্শ্ব  অভিনেতা থেকে মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার।

পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটি এবারের অস্কারে জিতে নিল সেরা সিনেমার পুরস্কার।

এবারের অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল মনোনয়ন তালিকা ঘোষণার আগে থেকেই। এ বিভাগে মনোনয়ন তালিকায় আরও ছিল,—‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা সিনেমার পুরস্কার ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার অস্কার। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ ছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে হয়তে ফন হয়তেমা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’

মাইকেলের অভাবনীয় সাফল্যের পাঁচ কারণ

বক্স অফিসে ঝড়: বায়োপিকের সব রেকর্ড ভাঙল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’

ভক্তের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’ খ্যাত চার্লস ডান্স

টপ গানের সিকুয়েলে আবার ফিরছেন টম ক্রুজ

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা