হোম > বিনোদন > হলিউড

সঞ্চালনা করবেন ডোনাল্ড ট্রাম্প, সম্মাননা নেবেন না টম ক্রুজ

বিনোদন ডেস্ক

টম ক্রুজ ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, কেবল সময়সূচি না মেলায় এ সম্মাননা গ্রহণে রাজি হননি টম। এ বিষয়ে টম ক্রুজ কিংবা তাঁর মুখপাত্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। টম ক্রুজ ছাড়াও এবার কেনেডি সেন্টার সম্মাননার তালিকায় রয়েছেন গায়িকা গ্লোরিয়া গেনর, ব্যান্ড কিস, অপেরা শিল্পী মাইকেল ক্র্যাফোর্ড, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভয়েট।

প্রতিবছর ডিসেম্বরের শুরুতে আয়োজন করা হয় কেনেডি সেন্টারের এই অনুষ্ঠান, যা পরে সিবিএস টিভিতে প্রচার করা হয়। এবার অনুষ্ঠানটি সঞ্চালনা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর