হোম > বিনোদন > হলিউড

রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৪ নারী

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের এনেছেন চার নারী। তবে ৪৮ বছর বয়সী এই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা একটি ভিডিওতে এসব অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, সব সম্মতিতেই হয়েছে।

দ্য সানডে টাইমসের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, অভিযোগ করা চার নারীর দাবি অনুযায়ী, ২০০৬ এবং ২০১৩ সালের মধ্যে রাসেল ব্র্যান্ড তাঁদের যৌন নিপীড়ন করেছেন।

দ্য সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল-ফোর এর একটি যৌথ তদন্তে অভিযোগগুলো বেরিয়ে আসে।

তবে এসব অভিযোগের বিষয়ে ভিডিও বার্তায় রাসেল জানিয়েছেন, কর্মজীবনের সেই সময়টিতে তিনি কিছুটা লাগামছাড়া ছিলেন। দাবি করেছেন, সেই সময়টিতে তিনি যেসব যৌন সম্পর্কে গিয়েছিলেন সবই ছিল সম্মতিমূলক।

রাসেল বলেন, ‘সেই অশ্লীলতার সময়ে, আমার সম্পর্কগুলোর সবই সম্মতিমূলক ছিল। তখন আমি সব সময় স্বচ্ছ ছিলাম, খুব স্বচ্ছ।’

অভিযোগকারী নারীদের মধ্যে একজনের দাবি, রাসেল ব্র্যান্ড তাঁকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ির একটি দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারীকে চিকিৎসাও নিতে হয়েছে।

আরেক নারীর অভিযোগ, তিনি যখন নিপীড়নের শিকার হন সেই সময়টিতে তাঁর বয়স ছিল ১৬ বছর আর রাসেলের বয়স ছিল ৩১ বছর। তিন মাসের একটি সম্পর্ক চলার সময় রাসেল তাঁর গলার নিচে একবার লিঙ্গ দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করেছিলেন।

লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে কাজ করার সময় রাসেল ব্র্যান্ড যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন তৃতীয় আরেকজন নারী। একই ধরনের অভিযোগ চতুর্থ নারীরও।

রাসেল ব্র্যান্ড ২০১৭ সালে গলফ খেলোয়াড় বার্নার্ড গ্যালাচারের কন্যা লরা গ্যালাচারকে বিয়ে করেছেন। ব্র্যান্ড এবং লরার দুটি সন্তান রয়েছে।

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা