হোম > বিনোদন > হলিউড

পঞ্চাশে মা হলেন সুপারমডেল নাওমি

ঢাকা: ব্রিটিশ সুপারমডেল, অভিনেত্রী ও গায়িকা নাওমি ক্যাম্পবেলের কোলে এখন ফুটফুটে শিশু। মেয়ের মা হয়েছেন তিনি। বুধবার ইনস্টাগ্রামে মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা-শুভকামনায় ভাসছেন নাওমি। ৫০ বছর বয়সী নাওমির এটাই প্রথম সন্তান।

ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটি ছোট্ট সুন্দর আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। আমি খুবই সম্মানিত যে সে আমার জীবনে এসেছে। এরচেয়ে বড় ভালোবাসা আর হয় না।’

সঙ্গে সদ্যোজাত কন্যার একটি ছবিও প্রকাশ করেছেন নাওমি। ওই ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাতের তালুতে মেয়ের দুপা। মেয়ের গায়ে ফুলতোলা সাদা জামা। তবে মেয়ের নাম কিংবা চেহারা প্রকাশ করেননি নাওমি।

তিনি মা হতে চলেছেন, এ ধরনের কোন খবর এর আগে প্রকাশ করেননি নাওমি ক্যাম্পবেল। তবে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে তিনি মা হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে বাচ্চা জন্ম দেওয়ার চেয়ে দত্তক নেওয়ার প্রতিই বেশি আগ্রহ ছিল তাঁর।

বন জোভি ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা