হোম > বিনোদন > হলিউড

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা

বিনোদন ডেস্ক

ওয়াকিন ফিনিক্স, ক্রিস্টেন স্টুয়ার্ট ও বেন স্টিলার। ছবি: সংগৃহীত

জল্পনা শেষে গত ফেব্রুয়ারিতে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রোস কিনে নেয় প্যারামাউন্ট স্কাইড্যান্স। তবে বড় দুই স্টুডিওর একীভূতকরণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই হলিউডে উদ্বেগ বাড়তে থাকে। এবার এই চুক্তির বিরোধিতা করে হলিউডের এক হাজারের বেশি তারকা ও কলাকুশলী একটি খোলাচিঠি দিয়েছেন। এই চিঠিতে স্বাক্ষর করেছেন ওয়াকিন ফিনিক্স, বেন স্টিলার, ক্রিস্টেন স্টুয়ার্ট, সিনথিয়া নিক্সন, ড্যামন লিন্ডেলফ, ডেভিড ফিঞ্চার, ডেনিস ভিলেনিউভ, ইলিয়ট পেজ, গ্লেন ক্লোজ, জেন ফন্ডা, জে জে আব্রামস, জেসন বেটম্যান প্রমুখ।

শিল্পীদের আশঙ্কা, বড় দুটি প্রতিষ্ঠান একসঙ্গে বা এক ছাতার নিচে চলে এলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিতসংখ্যক মানুষের হাতে চলে যাবে। ফলে কর্মসংস্থান কমবে। এতে নতুন নির্মাতা, ভিন্নধর্মী গল্প এবং ছোট প্রোডাকশনের সুযোগ কমে যাবে। সেই সঙ্গে বিশ্বজুড়ে আমেরিকান সংস্কৃতি ও শিল্পের ভারসাম্য নষ্ট হবে।

শিল্পী ও কলাকুশলীদের বিরোধিতার পর প্যারামাউন্ট একটি দীর্ঘ বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, এই চুক্তির ফলে কোম্পানিটি আরও শক্তিশালী হবে এবং বছরে অন্তত ৩০টি উচ্চমানের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ইন্ডাস্ট্রি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কাটিয়ে উঠতে বড় পুঁজির কোম্পানির প্রয়োজন। এটি সৃজনশীল কাজের পরিধি কমাবে না বরং বাড়াবে।

সিনে বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাড়তি প্রযোজনা খরচ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে টিকে থাকার চাপ—সব মিলিয়েই বড় স্টুডিওগুলো এক হওয়ার দিকে ঝুঁকছে। তবে এতে ইন্ডাস্ট্রির ক্ষমতা অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা এবং আরও বেশ কিছু অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ওয়ার্নার ব্রোস ও প্যারামাউন্ট স্কাইড্যান্সের একীভূতকরণটি খতিয়ে দেখছেন। তারকাদের এই খোলাচিঠিকে পূর্ণ সমর্থন জানিয়ে দুই প্রতিষ্ঠানের এক হওয়ার বিষয়টি ঠেকানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছেন।

জেনিফার লোপেজের জন্য বাড়ির মালিকানা ত্যাগ করলেন বেন অ্যাফ্লেক

মাইকেল জ্যাকসনের বায়োপিক থেকে বাদ পড়ল বিতর্কিত অধ্যায়

কী আছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায়

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’