হোম > বিনোদন > হলিউড

নাম থেকে বাবার পদবি বাদ দিতে আদালতে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে

হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম সন্তান শাইলো নোভ্যাল জোলি পিট। ২০০৬ সালে জন্ম নেওয়া শাইলো নোভ্যাল ১৮ বছরে পা দিয়েছেন সম্প্রতি। আর জন্মদিনেই আদালতের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের কন্যা। নিজের নাম থেকে বাবা ব্র্যাড পিটের নাম মুছতে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন, নিজ নাম থেকে বাবার পদবি বাদ দেওয়ার জন্য গত ২৭ মে ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দম্পতির মেয়ে।

সোশ্যাল মিডিয়া থেকেও শাইলো সরিয়ে দিয়েছেন তাঁর পিট পদবি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তাঁদের ছয় সন্তানের কাস্টডি নিয়ে সমস্যা হয়েছিল বিস্তর। পরে যৌথ কাস্টডি পেলেও একাধিকবার উঠে এসেছে ব্র্যাডের সঙ্গে তাঁর সন্তানদের খারাপ সম্পর্কের খবর। শাইলোর এই পদক্ষেপ ফের উসকে দিয়েছে সেই গুঞ্জন।

তবে কেবল শাইলোই নন, ব্র্যাডের পদবি ব্যবহার করেন না জাহারা ও ভিভিয়েন নামে তাঁদের অন্য দুই মেয়েও। সন্তানদের দায়িত্ব নিয়ে অতীতেও বহুবার ব্র্যাডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জোলি।

বিবাহবিচ্ছেদের আবেদনের পর জোলি ও ব্র্যাড একাধিকবার অন্য সম্পর্কে জড়িয়েছেন। ব্র্যাড বর্তমানে জুয়েলারি ডিজাইনার ইনেস ডি রোমানের সঙ্গে ডেট করছেন বলে খবর। জোলির সঙ্গে নাম জড়িয়েছে অ্যাকটিভিস্ট আকালার।

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম