হোম > বিনোদন > সিনেমা

অ্যানিমেশন নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাস সেশনের অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট নামের একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। ওয়ার্কশপটি পরিচালনা করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা আফরোজা সারা। সেই ওয়ার্কশপে তৈরি প্রকল্পগুলো নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আজ শুরু হচ্ছে ‘২২’ নামের বিশেষ প্রদর্শনী। ওয়ার্কশপে অংশ নেওয়া ২২ জন তরুণ অ্যানিমেটরের চলমান প্রকল্পের ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন কাজ দেখা যাবে এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

অ্যানিমেশন প্রোডাকশন সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয়—ডেভেলপমেন্ট, প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশন। এই ওয়ার্কশপটি শুধু ডেভেলপমেন্ট পর্যায়ের ওপর গুরুত্ব দিয়েছে, যে ধাপটি অ্যানিমেটেড ফিল্মের জন্য বেশ গুরুত্বপূর্ণ হলেও প্রায় সময়ই তা উপেক্ষিত থাকে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা নানা ধরনের ডেভেলপমেন্টাল অনুশীলনে যুক্ত ছিলেন, যার মধ্যে ছিল থিম্যাটিক ও ভিজ্যুয়াল রিসার্চ, চরিত্র ও জগৎ তৈরি, কনসেপ্ট আর্ট, স্ক্রিপ্টের খসড়া এবং স্টোরিবোর্ডিং। এই প্রদর্শনীতে তাঁরা তাঁদের ডেভেলপমেন্ট পর্যায়ের কাজ যেমন মুড বোর্ড, কনসেপ্ট আর্ট, স্কেচবুক এবং স্টোরিবোর্ড জনসমক্ষে উপস্থাপন করবেন, যার মাধ্যমে দর্শকেরা অ্যানিমেশন সৃষ্টির প্রাথমিক ধাপগুলো দেখার সুযোগ পাবেন, পেছনের সৃজনশীল প্রক্রিয়া বুঝতে পারবেন।

হল না পেয়ে হতাশ নির্মাতা ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব

হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল: আজমেরী হক বাঁধন

পরীমণির ক্ষোভ, সাবিলার সতর্কবার্তা

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বুবলীর রহস্যময় উত্তর

‘মাস্টার’ ও ‘রইদ’ সিনেমার সঙ্গে যুক্ত হলো দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান

এবার ওটিটিতে দেখা যাবে সরকারি অনুদানের ‘ভাঙন’