হোম > বিনোদন > সিনেমা

লন্ডনে কী করছেন ববি

বেশ কিছুদিন থেকেই চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কোনো চলচ্চিত্র সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। তবে একের পর এক নতুন চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। এখন তিনি শুটিংয়ে ব্যস্ত যুক্তরাজ্যের লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন ববি। 

সেখানে ববি দুটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’। 

বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। ববি জানান, চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। তবে এ সিনেমায় তাঁর বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা তাঁর। 

ববি বলেন, দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল তাঁকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তাঁর। 

এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন