হোম > বিনোদন > সিনেমা

‘সিক্স প্যাক ফিরে পেতে’ দিনে দুই হালি ডিম খাচ্ছেন জায়েদ খান

প্রায়ই দেশের নানা প্রান্তে দাওয়াত খেতে যেতে হয় তাঁকে। ভক্ত অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেন না, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। এই করতে গিয়ে শখের ‘সিক্স প্যাক’ হারিয়ে ফেলেছেন ঢালিউডের নায়ক জায়েদ খান! 

হারিয়ে যাওয়া দুটি প্যাক উদ্ধারের ‘মিশনে’ নেমেছেন নায়ক। এ জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে চলছেন। দৈনিক খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম! 

এ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকার সঙ্গে নায়কের কথা হয়। জায়েদ খান বলেন, ‘নতুন রূপে হাজির হচ্ছি। দর্শকেরা আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন। এর আগে সিক্স প্যাক বানানোর পরেও নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। তাই এখন দুই প্যাক উদ্ধারের মিশনে নেমেছি।’ 

নতুন কোনো সিনেমার জন্য এ পরিশ্রম কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা আপাতত বলা যাবে না। হয়তো বড় কিছু আসছে। সময় হলে সব জানিয়ে দেব।’ 

কীভাবে দুটি প্যাক হারালেন সেই গল্প বলতে গিয়ে নায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানে আমার যেতে হয়। সেগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে সবার অনুরোধ রক্ষার্থে খাওয়ার জন্য আমার শরীরের ওজন বেড়ে গেছে। তবে এবার ভালো কিছু অপেক্ষা করছে। আবারও সিক্স প্যাক করেই ছাড়ব।’ 

শরীরচর্চার সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন জানতে চাইলে জায়েদ বলেন, ‘এখন ভাত তেমন খাচ্ছি না। পুষ্টিকর খাবারের দিকে মনযোগ দিচ্ছি। খাবারের মেনুতে মাছ, দুধ, ডিম ও বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিমের সঙ্গে খাবার অনেক জরুরি, তাই সেদিকে নজর আমার।’ 

সম্প্রতি জায়েদ খান শুটিং শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার। ফেসবুকে নিয়মিতই সে সিনেমার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন