হোম > বিনোদন > সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় আদর আজাদ ও সালওয়া। ছবি: সংগৃহীত।

২০২১ সালে তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এবার ঘোষণা করা হলো সিনেমাটির মুক্তির তারিখ। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে স্বপ্নে দেখা রাজকন্যা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার মুক্তির তারিখ নিশ্চিত করেন। মানিক বলেন, ‘২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে আগেই প্রযোজক সমিতি থেকে অনুমোদন নিয়েছি। হলের মালিকদের সঙ্গেও কথা বলেছি। সামনের সপ্তাহ থেকে হল বুকিং শুরু করব।’

স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। মুক্তির তারিখ ঘোষণা করা হলেও এখনো আদর ও সালওয়াকে সিনেমার প্রচারে দেখা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও এই সিনেমা নিয়ে কোনো পোস্ট করেননি তাঁরা।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’