হোম > বিনোদন > সিনেমা

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

‘সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল (এসএফএফ) ২০২২’-এর প্রতিযোগিতা পর্বের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকীসহ মোট পাঁচ বিচারক প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমা থেকে পুরস্কারের জন্য সেরা সিনেমার রায় দেবেন। উৎসব চলবে ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত। এবার বসবে উৎসবের ১৩তম আসর। ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকবেন তুরস্কের একজন, জাপানের একজন এবং অস্ট্রেলিয়ার দুইজন চলচ্চিত্র ব্যক্তিত্ব।

উৎসব পরিচালক নাশেন মুডলি জানান, এ বছরের আয়োজনে জুরিদের পাঁচ জনই পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। এবারের উৎসবে অসাধারণ সব সিনেমা জমা পড়েছে। সব মিলিয়ে আয়োজনটি বেশ জমকালো হতে চলেছে।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম, বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমি কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন