হোম > বিনোদন > সিনেমা

ফিল্মফেয়ারে পুরষ্কার জিতলেন বাংলাদেশের তিন তারকা

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করছেন ঢালিউডের অনেক অভিনয় শিল্পী। কিন্তু ফিল্মফেয়ার পুরষ্কারে সাফল্য ছিল শুধুমাত্র জয়া আহসানের। এবার সাফল্যে সামিল হলেন তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসরে সেরা নবাগতর পুরষ্কার জিতেছেন ফারিণ ও সোহেল। খালি হাতে ফেরেননি জয়া আহসানও। প্রথমবারের মতো পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এটি ফিল্মফেয়ারে জয়ার চতুর্থ পুরষ্কার। 

কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাসনিয়া ফারিণ। পুরষ্কার পেয়ে ফারিণ বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

অন্যদিকে ইন্দ্রনীল রায় পরিচালিতবাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন সোহেল মণ্ডল। ভিসা না থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। পুরস্কার ঘোষণার মুহূর্তটি ফেসবুকে শেয়ার করে সোহেল মণ্ডল লেখেন, ‘ব্ল্যাকলেডি ঘরে আসছে। সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ইন্দ্রনীল দাদা ও পুরো ‘মায়ার জঞ্জাল’ টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম। জীবন সিনেমার চেয়েও বেশি বৈচিত্র্যপূর্ণ।’

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন