হোম > বিনোদন > সিনেমা

স্রোতের বিপরীতে চলা বাঁধন

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘গুটি’তে সুলতানা নামের একজন ড্রাগ ডিলারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন।

মাদক ব্যবসায়ীদের মতো করে নিজের শরীরের সঙ্গে মাদক পরিবহনের মতো দুঃসাহসিক চরিত্রে অভিনয় করেছিলেন বাঁধন।

গুটির জন্য ওজন বাড়িয়েছিলেন। কোনো মেকআপও ব্যবহার করেননি। হাঁটায়ও পরিবর্তন এনেছিলেন। মানসিকভাবে নিজেকে পরিবর্তন করে নিজের মধ্যে একজন ড্রাগ ডিলারকে ধারণ করার মতো চ্যালেঞ্জিং কাজ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বাঁধন। প্রায়ই হাজির হন ভিন্ন ভিন্ন অবতারে। বিভিন্ন রঙের শাড়িতে হাজির হন তিনি।

সময় পেলেই ঘুরতে ভালোবাসেন। সম্প্রতি তাঁর মেয়ে সায়রাকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশের বাইরে প্রিয় নায়াগ্রা জলপ্রপাত। দেশের ভেতরে ঘুরে বেড়ানোর জন্য বাঁধনের প্রিয় জায়গা কক্সবাজার।

বিশ্বের অনেক দেশে ঘোরা হলেও মূলত দেশে ঘুরতেই বেশি পছন্দ করেন। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে গ্রামের বাড়ি বাঁধনের ভীষণ পছন্দের।

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

গান গাইলেন বুবলী

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’

এডিটিংয়ে ‘রাক্ষস’, এ সপ্তাহে আসবে টিজার

ওটিটিতে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা

অস্কারে হলিউড তারকাদের সঙ্গে প্রিয়াঙ্কার নাম

বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায়

৯ বছর পর কুসুম সিকদারের নতুন গান, আসছে ওয়েব সিরিজ