প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
পুরাতন (বাংলা সিনেমা)
- মুক্তি: হইচই (৪ সেপ্টেম্বর)
- অভিনয়: শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত
- গল্পসংক্ষেপ: কর্মব্যস্ত নারী ঋতিকা তার মায়ের ৮০তম জন্মদিন উদ্যাপন করতে পৈতৃক বাড়িতে ফিরে আসে। ঋতিকা উপলব্ধি করে, তার মা ধীরে ধীরে স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হচ্ছে। বার্ধক্য, স্মৃতি হারিয়ে যাওয়া এবং মা-মেয়ের আবেগময় সম্পর্কের পুনর্মিলনের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।