হোম > বিনোদন > সিনেমা

দ্বিতীয় ছবি নিয়ে আসছেন পরিচালক শ্রীলেখা

ঢাকা: অভিনয়ের চেয়ে এখন পরিচালনাতেই বেশি মনোযোগ শ্রীলেখা মিত্রের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির খবর।

শ্রীলেখা পরিচালিত প্রথম সিনেমা ‘বিটার হাফ’। গত বছর শুটিং করেছিলেন। এখনও মুক্তি পায়নি। এরমধ্যেই দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা। কে কে অভিনয় করবেন এবার শ্রীলেখার পরিচালনায়?

জানা যাচ্ছে, কাস্টিংয়ে থাকছে বেশ চমক। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তাঁর দ্বিতীয় ছবিটি। এবার জানালেন ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার ফুফু তপতী দাস। মেয়ের চরিত্রে থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়। তবে সিনেমাটির নাম ঠিক হয়নি এখনো।

অভিনেত্রী হিসেবে অমৃতাকে বেশ পছন্দ শ্রীলেখার। বলছেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য আছে। কথা বলেও ভালো লাগে ওর সঙ্গে। গল্পের মেয়ে হিসেবে অমৃতাকে দারুণ মানাবে।’ তাঁর ফুফুর সঙ্গে অমৃতার চেহারার বেশ সাদৃশ্য আছে বলেও জানালেন তিনি।

অমৃতার মতে, অভিনয়শিল্পীরা যারা পরবর্তী সময়ে পরিচালনায় আসেন, তাঁদের বানানো সিনেমায় একটা আলাদা বৈচিত্র থাকে। পরিচালক হিসেবেও তাঁরা অনেক সমৃদ্ধ হন।

অমৃতার বেশ পছন্দ হয়েছে গল্পটি। সহজ-সরল গল্প। কোনো জটিলটা নেই। অভিনেত্রীর কথায়, ‘এই মহামারী পরবর্তী সময়ে জটিল গল্পের তুলনায় সহজ গল্প দর্শকের মন বেশি ছুঁয়ে যাবে। চিরকালই সহজ গল্প দর্শক পছন্দ করেন।’

সব ঠিক থাকলে আগামী আগস্ট মাসে সিনেমার শুটিং শুরু হবে।

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর