হোম > বিনোদন > বলিউড

২০ লাখ টাকার নেমপ্লেট

ভারতের মুম্বাই বেড়াতে গিয়ে শাহরুখ খানের ভক্তরা একবার হলেও দেখতে যান প্রিয় তারকার বাড়ি ‘মান্নাত’। আর বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলা যেন আবশ্যিক। সম্প্রতি বদলানো হয়েছে শাহরুখ খানের বাড়ির নেমপ্লেট। তবে না, হতাশ হওয়ার কিছু নেই ভক্তদের। বাড়ির নেমপ্লেট বদলালেও নাম বদলায়নি। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, নতুন নেমপ্লেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন শাহরুখ ভক্তরা। নতুন নেমপ্লেটের ছবি মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। বলা বাহুল্য নতুন নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। নেমপ্লেটটির দাম পড়েছে ২০ থেকে ২৫ লাখ রুপি। এটি ডিজাইন করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। গৌরী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, তাঁর তত্ত্বাবধানেই নেমপ্লেটটি ডিজাইন করা হয়। অনেকেই বলছেন, নতুন নেমপ্লেটটি সত্যিই মিসেস খানের রুচির প্রতিফলন। 

শাহরুখকে সবশেষ জিরো ছবিতে দেখা গিয়েছিল ২০১৮ সালে। তবে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা বলিউড কিং খানের হাতে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠান ছবির শুটিং করছেন শাহরুখ। এ ছাড়াও রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। বিগ বাজেটের এই সিনেমার নাম ‘ডাংকি’। প্রেক্ষাগৃহে আসছে ২২ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ আগামী বছর ক্রিসমাসের আগে। 

শাহরুখ খান সম্পর্কিত পড়ুন:

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার