হোম > বিনোদন > বলিউড

বলিউড অভিনেতা জুনিয়র মেহমুদের মৃত্যু

মারা গেছেন ভারতীয় অভিনেতা নাঈম সাইয়িদ, যিনি জুনিয়র মেহমুদ নামে পরিচিত ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজ শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জুনিয়র মেহমুদের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ‘জুনিয়র মেহমুদ তাঁর বাসভবনে রাত ২.১৫ মিনিটে মারা যান। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

জুনিয়র মেহমুদের ছেলে হুসনাইন বলেন, ‘আমরা ১৮ দিন আগে জানতে পারি বাবা ক্যানসারে আক্রান্ত। এবং তা চতুর্থ পর্যায়ে। আমরা তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডিন আমাদের বলেছিলেন যে, এই পর্যায়ে চিকিৎসা এবং কেমোথেরাপি খুব বেদনাদায়ক হবে। হাসপাতাল থেকে আমাদের বাড়িতে রেখেই তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দেন।’

জুনিয়র মেহমুদের অসুস্থতার খবর পাওয়ার পর দেখা করতে গিয়েছিলেন অভিনেতা জনি লিভার। এ ছাড়া গিয়েছিলেন জীতেন্দ্র, সচিন পিলগাঁওকর। জীতেন্দ্র হিন্দুস্তান টাইমসকে জানান, ‘এত যন্ত্রণা হচ্ছিল যে ও চোখ খুলে তাকাতেই পারছিল না। ওভাবে ওকে দেখতে হবে আমি কখনো ভাবিনি। আমাকে চিনতেও পারেনি।’

জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ (১৯৬৬) দিয়ে। এরপর তিনি ‘নৌনিহাল’, ‘ক্যারাভান’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরা নাম জোকার’, ‘সোহাগ রাত’, ‘ব্রহ্মচারী’, ‘কাটি পতং’, ‘হরে রমা হরে কৃষ্ণ’, ‘ইমানদার’, ‘বাপ নম্বরি বেটা দশ নম্বরি’, ‘আজ কা অর্জুন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া তিনি বেশ কিছু মারাঠি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন।

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউডে হিন্দু অভিনেত্রীরা ইসলামপন্থীদের সংস্পর্শে এসে বামপন্থী হয়ে যায়: কঙ্গনা

ফুরিয়ে যাননি নাসিরুদ্দিন শাহ

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার