হোম > বিনোদন > বলিউড

শাহরুখের সবশেষ অবস্থা জানালেন জুহি চাওলা

আইপিএল দেখতে গিয়ে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বুধবার (২২ মে) দুপুরে তাঁকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে পাঠানো হয়েছে শাহরুখকে। অভিনেতার টিমের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু না জানালেও শাহরুখের সবশেষ অবস্থা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও কলকাতা নাইট রাইডার্সের সহমালিক অভিনেত্রী জুহি চাওলা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮কে তিনি জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন শাহরুখ খান। সব ঠিক থাকলে আগামী রোববার আইপিএলের ফাইনাল ম্যাচে তাঁকে মাঠেও দেখা যেতে পারে।

জুহি সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল (২১ মে) রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি ও অনেকটাই ভালো আছে। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সে আশা রাখি। সম্ভবত রোববার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমাদের ফাইনাল।’

বুধবার অভিনেতা পানিশূন্যতায় এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে জুহি ও তাঁর স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। সে সময় অভিনেতার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার