হোম > বিনোদন > বলিউড

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি জেরিন খানের

অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে না যাওয়ার প্রতারণার অভিযোগে জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত মাসে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দায়ের করা মামলায় চার্জশিট দাখিলের পর এ রায় দিয়েছিল পশ্চিমবঙ্গের শিয়ালদহ আদালত। এবার বলিউড অভিনেত্রী বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার এ মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জেরিন খান।

এ নিয়ে জেরিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগকারীদের সঙ্গে যেসব পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জেরিন খান।

রিজওয়ান সিদ্দিকির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার ক্লায়েন্টকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ১৬৬ এবং ১৬৬ এ (বি) এর অধীনে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই। যারা জেনেশুনে আইনের নির্দেশ অমান্য করেন, এমন পুলিশ কর্মকর্তাদের (জনসেবকদের) কারাদণ্ড দেওয়াই এই ধারার বিধান।’

২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ১২ লাখ রুপি নেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। মোটা অঙ্কের সম্মানী নিলেও কলকাতায় যাননি নায়িকা।

বলিউডের এ নায়িকা কলকাতায় যাওয়ার নির্ধারিত দিনে না গিয়ে একের পর এক তারিখ পেছাতে থাকেন। এ ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি জানিয়েছে—জেরিন খান তাদের ফোনে হুমকি দিয়ে বলেন, কেন বাংলায় যাব? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায় তা আমি দেখে নেব।

অভিনেত্রীর এই হুমকির পর মুম্বাইতে কাজ পেতেও অসুবিধা হয় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। এরপরই নারকেলভাঙা থানায় নায়িকার বিরুদ্ধে মামলা করে কোম্পানিটি। সেই মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল হলে জেরিন খান ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে রাজি নারাজ অভিনেত্রী জেরিন খান। জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। জেরিনের এই মন্তব্যের মাস খানিক পরেই তার পক্ষে রায় দিল আদালত।

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের