হোম > বিনোদন > গান

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী। তিনি বলেন, ‘মাকে সোমবার রাত পৌনে ১২টার দিকে বাসায় নিয়ে এসেছি। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। এখন নিজ থেকে খেতে পারছেন। হাঁটাচলা এখনো শুরু করেননি। ফিজিওথেরাপি দিতে হবে তাঁকে। এরপর হাঁটাচলা শুরু করতে পারবেন।’

অনেক দিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। মাঝে অসুস্থতা বাড়লে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেন।

এ বিষয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তিনি দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। তাই খুব সাবধানে থাকতে হবে তাঁকে।

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’