ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা রকমের সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকছে শিল্পীদের একক, দ্বৈত ও দলীয় পরিবেশনা।
বিটিভি
ব্যান্ড শো (ঈদের দিন সন্ধ্যা ৭টা): গান শোনাবে ওয়ারফেজ, আর্ক, শুভযাত্রা, অবসকিওর ও তরুণ ব্যান্ড।
এটিএন বাংলা
মিউজিক ভাইবস (ঈদের দিন রাত সাড়ে ১০টা): গান শোনাবেন মনির খান ও আঁখি আলমগীর।
এটিএন বাংলা
ইমরান শো: বকুল ও চন্দনে গানের বন্ধনে (ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টা): কণ্ঠশিল্পী ইমরানের উপস্থাপনায় গান শোনাবেন ইমরান মাহমুদুল, চন্দন সিনহা, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও সানিয়া সুলতানা লিজা।
এনটিভি
তারুণ্যের গান (ঈদের দিন থেকে ৭ দিন সকাল সাড়ে ৮টা): গান শোনাবেন পারসা অ্যান্ড ফ্রেন্ডস, ব্যান্ড মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড, সহজিয়া ও গানপোকা।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান (ঈদের ৭ দিন দুপুর ১২টা ১০ মিনিট): বাংলা সিনেমার জনপ্রিয় গান প্রচারিত হবে এ অনুষ্ঠানে।
নাগরিক টিভি
বাংলা বাউল (ঈদের ৭ দিন রাত ১১টা): গান শোনাবেন দীপ্র বড়ুয়া, দুর্জয়, আকাশ মাহমুদ, লায়লা, পারভেজ, সাদিয়া লিজা, সাগর বাউল, পুষ্পিতা মিত্র, খাইরুল ওয়াসি, কানিজ খন্দকার মিতু, আশিক, আয়েশা জেবিন, শফি মণ্ডল ও শারমিন।
আরটিভি
ফোক স্টেশন (ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টা): গান শোনাবেন অঙ্কন, হুমায়রা ইশিকা, সুফিয়ানা টিম, শফি মণ্ডল, সুমি মির্জা ও ইউসুফ আহমেদ খান।
আরটিভি
মিউজিক লাউঞ্জ (ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৫টা): গান শোনাবেন নদী, রোমিও ব্রাদার্স ও সুফিয়ানা টিম।
বৈশাখী টিভি
সকালের গান (ঈদের দিন থেকে ৭ দিন সকাল ৮টা ১৫ মিনিট): গান শোনাবেন রিজিয়া পারভীন, নাসির, প্রিয়াংকা বিশ্বাস, তানিশা ইসলাম পূজা, লাবনী আক্তার, দিঠি আনোয়ার ও মনজুরুল ইসলাম খান।
বৈশাখী টিভি
গানে গানে ঈদ আনন্দ
(ঈদের দিন থেকে ৭ দিন বেলা ১১টা): গান শোনাবেন আঁখি আলমগীর, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, তাসনিম আনিকা, নিশি শ্রাবণী, লিটা সরকার, রাজিব, আতিয়া আনিসা, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।