হোম > বিনোদন > গান

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কে-কম্পানির সদস্যরা। ছবি: সংগৃহীত

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু সোমনূর মনির কোনালের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মৌলিক গানের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ততা বেড়েছে তাঁর। একসময় কোনাল তাঁর সংগীত-ভাবনাকে দলীয় রূপ দিতে গড়ে তোলেন নিজের গানের দল কে-কম্পানি। ইতিমধ্যে এক যুগ পার করেছে কে-কম্পানি।

কে-কম্পানির সদস্যদের নিয়ে দেশের নানা প্রান্তে যেমন গান করেছেন কোনাল, তেমনি বিদেশের মাটিতেও অংশ নিয়েছেন নানা কনসার্টে। কে-কম্পানির সঙ্গে এক যুগের যাত্রা প্রসঙ্গে কোনাল বলেন, ‘২০০৯ সালে প্রফেশনাল সংগীত যাত্রার কয়েক বছর পরেই কে-কম্পানির যাত্রা শুরু। কে-কম্পানি হলো কোনাল এবং কম্পানি। যারা আমার সঙ্গে বাজায়, সাউন্ড ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার সবাই মিলেই কে-কম্পানি। ওরা বাংলাদেশের ট্যালেন্টেড এবং ডিমান্ডেড মিউজিশিয়ান। আমরা একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছি। দেশের বাইরেও অনেক প্রোগ্রাম করেছি। সব মিলিয়ে ওরা আমার পরিবারের মতো হয়ে গেছে।’

কোনাল আরও বলেন, ‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্য রকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সব সময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’

কোনাল জানান, এক যুগ পূর্তি উপলক্ষে নতুন পাঁচটি গানের কাজ শুরু করেছে কে-কম্পানি। তাঁরা চেষ্টা করছেন এ বছর থেকে ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করতে। এ ছাড়া আগামী বছর সেলিব্রেশন কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উদ্‌যাপনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে দেশ ও দেশের বাইরে নানা কনসার্টে।

এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে কোনালের নতুন গান ‘উড়ব আমি’। গানটিতে কোনালের সঙ্গে গেয়েছেন কুশল মণ্ডল। সোমেশ্বর অলির লেখা এই গানের সুর করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। টি এম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

কে-কম্পানির লাইনআপ

সোমনূর মনির কোনাল (ভোকাল), রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার ((ড্রামস অ্যান্ড পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) ও সজীব (শব্দ প্রকৌশলী)।

প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই

মুকুটে তাঁদের একুশের পালক

ভালোবাসা দিবসের নাটক ‘যে কথা হয়নি বলা’

মুক্তির তালিকায় আলোচিত যেসব সিনেমা ও সিরিজ

‘মাস্টার’ ও ‘রইদ’ সিনেমার সঙ্গে যুক্ত হলো দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান

বড়দের নিয়ে ছোটদের গান ‘অবিশ্বাসের দেশে’

ভালোবাসা দিবসে নিলয়-হিমির ‘মায়া বনের হরিণ’

পাঁচ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার