হোম > বিনোদন > টেলিভিশন

ঈদের ছয় নাটকে আইশা খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আইশা খান। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের। সম্প্রতি ঈদের তিনটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তারও আগে শেষ করেছেন তিন নাটকের কাজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ঈদের ছয় নাটকে অভিনয় করেছেন আইশা।

গত মাসে সাগর জাহানের দুটি নাটকের শুটিং করেছেন আইশা খান। একটি ‘সদা সত্য বলিব’, অন্যটি ‘আদু ভাই’। দুটি নাটকেই আইশার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। সদা সত্য বলিব নাটকটি রচনা করেছেন আশরাফুল চন্‌চল্‌। প্রচারিত হবে এনটিভির ঈদ আয়োজনে। একজন সহজ-সরল মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিব। যাকে বলা যায় অকপট প্রেম। আদু ভাই নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ আয়োজনে। দুটি নাটকই তৈরি হয়েছে হাসির গল্পে।

এ ছাড়া আইশা অভিনীত অন্য নাটকগুলো হলো সাইদুর ইমন পরিচালিত ‘সে কী আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’, মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’ এবং মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’। আমি একজন খুনী বলছি নাটকে আইশার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। সে কি আসবে না এবং হৃদয়ে তুমি নাটক দুটিতে আয়শার সঙ্গে আছেন ইয়াশ রোহান।

আইশা খান বলেন, ‘বিগত প্রায় পাঁচ মাস আমি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবে তার আগে কাজ করা দুটি নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। এখন সময় দিচ্ছি ঈদের নাটকের শুটিংয়ে। সাধারণত অভিনয়ের জন্য আমি গল্পটাকে প্রাধান্য দিই। এই নাটকগুলোর গল্প আমার ভালো লেগেছে। প্রতিটি নাটক নিয়েই আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’

আইশা খান। ছবি: সংগৃহীত

সাগর জাহানের নির্দেশনায় মোশাররফ করিমের সঙ্গে দুই নাটকে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে আইশা বলেন, ‘সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় আগেও কাজ করেছি। তিনি এত ধরে ধরে কাজ করেন যে অভিনয়টা ভীষণ উপভোগ করি আমি। এবার তাঁর দুটি নাটকে কাজ করা হয়েছে। দুটি নাটকে আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই। তাঁর সঙ্গে কাজ করলে অভিনয়ের খুঁটিনাটি অনেক কিছু শেখা যায়। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ।’

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির