হোম > বিনোদন > বলিউড

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

অজয় দেবগন ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার। ভিলেন হিসেবে দেখা যাবে অক্ষয়কে।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, গোলমাল ৫-এ একটি বিশেষ ভূমিকায় অক্ষয়কে নিতে চেয়েছিলেন নির্মাতা, যে চরিত্রটি এই কমেডিতে নতুন মাত্রা যোগ করবে। রোহিত শেঠির কাছে গল্পটি শুনেই পছন্দ হয় অক্ষয়ের। তাৎক্ষণিকভাবে সম্মতিও জানান। জানা গেছে, গোলমাল ৫-এর জন্য ১৮ দিনের শিডিউল বরাদ্দ করেছেন তিনি। এ সিনেমায় ভিলেন হলেও অক্ষয়ের চরিত্রটি হাস্যরসে ভরা। পর্দায় অজয়ের চরিত্রের সঙ্গে টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ লড়াই চলবে অক্ষয়ের চরিত্রের।

এর আগে অজয়ের অ্যাকশন সিনেমা সিরিজ ‘সিংহাম’-এ অতিথি চরিত্রে যোগ দিয়েছিলেন অক্ষয়। ‘সিংহাম অ্যাগেইন’ নামের সিনেমাটি ২০২৪ সালে ভালো সাড়া ফেলেছিল। এ ছাড়া ‘সুহাগ’, ‘খাকি’, ‘ইনসান’ ও ‘সূর্যবংশী’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে অজয়-অক্ষয়কে। তবে গোলমাল ফাইভে প্রথমবারের মতো কোনো কমেডি সিনেমায় একত্র হচ্ছেন তাঁরা।

আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, তুষার কাপুরসহ এ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতারাও ফিরছেন গোলমাল ফাইভে। পঞ্চম পর্ব দিয়ে শরমন যোশি প্রায় দুই দশক পর ফিরছেন গোলমালের দুনিয়ায়। এ বছরের শেষ দিকে গোলমাল ৫-এর শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৭ সালে।

অক্ষয়কে নিয়ে আরেকটি বড় পরিকল্পনার কথা অজয় জানিয়েছিলেন সিংহাম অ্যাগেইন মুক্তির কিছুদিন পর। অক্ষয়কে নিয়ে একটি সিনেমা বানানোর কথা ভাবছেন তিনি। ২০২৪ সালের শেষের দিকে অজয় বলেছিলেন, ‘আমরা এরই মধ্যে একটি গল্প নিয়ে কাজ শুরু করেছি; যেটি আমি পরিচালনা করব। আর তাতে অভিনয় করবে অক্ষয়।’ তবে এত দিনেও সে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০২৩ সালে সর্বশেষ ‘ভোলা’ বানিয়েছিলেন অজয়। হয়তো তাঁর পরিচালিত পরবর্তী সিনেমায় আবার একত্র হবেন অজয়-অক্ষয়।

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির