হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির হলে ‘ব্যানার টানানো’ ঘিরে মুখোমুখি ছাত্র সংসদ-ছাত্রদল

ঢাবি প্রতিনিধি

ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই হল এলাকায় অবস্থান নিয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, হামলার অভিযোগ তুলে হলগেটে ছবি-সংবলিত ব্যানার টানানোকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাত ১০টার দিকে হলের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি চলে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হল সংসদকে ভবিষ্যতে আর ব্যানার না টানানোর জন্য সতর্ক করে দেন।

অন্যদিকে হল সংসদের নেতারা ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁরা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।