হোম > শিক্ষা > ক্যাম্পাস

কলেজের বন্ধ হল চালু চাই

নাজমুল হাসান আনান

সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের স্বনামধন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোর মধ্যে দেশের তৃতীয় সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বিপুল শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। এর মধ্যে ২টি মেয়েদের আর ৩টি হল ছেলেদের। কিন্তু বাস্তবতা হলো, ছেলেদের হলগুলো ১৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে মেয়েদের জন্য নতুন একটি ৫ তলা ভবন তৈরি হলেও অজানা কারণে সেটি কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।

২০০৯ সালের ২০ ডিসেম্বর হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ ঘোষণা করা হয় ছেলেদের শেরেবাংলা, আকতার আলী মুন ও তিতুমীর হল। সেই যে বন্ধ হয়েছে, এরপর আর খোলা হয়নি হল তিনটি।

বহুদিন বন্ধ থাকায় শেরেবাংলা হলের ভবন ধসে পড়লে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অন্য দুটি হলের জানালা-দরজা থেকে শুরু করে সব সামগ্রী চুরি হয়ে গেছে। সম্প্রতি হল সংস্কার করা হলেও সেগুলো চালু করা হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে। এদিকে সীমানাপ্রাচীর না থাকায় অবাধে বহিরাগতরা ঢুকছে হলগুলোতে।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী হিসেবে জরুরিভাবে হলগুলো চালু করার জোর দাবি জানাই। 

লেখক: সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের