হোম > শিক্ষা > ক্যাম্পাস

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৪ ভর্তিমেলা শুরু 

ক্যাম্পাস ডেস্ক

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং সেমিস্টার ২০২৪-এর ভর্তি মেলা শুরু হয়েছে। ১১ মার্চ, বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন এইউবি উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। মেলা চলাকালে ভর্তি হলে শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় ব্যাকপ্যাক। র‍্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় ল্যাপটপ।

শিক্ষার্থীরা সব প্রোগ্রামে ৩০ শতাংশ ছাড়ে ভর্তি হতে পারবে এবং ভর্তি ফিতে পাবে ৫০ শতাংশ ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ গাল্ডেন-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে ১০০ শতাংশ ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০ শতাংশ ছাড়।

১১ থেকে ২০ মার্চ ২০২৪ পর্যন্ত চলবে এ মেলা। অফলাইন ও অনলাইন দুভাবেই শিক্ষার্থীরা মেলা চলাকালে ভর্তি হতে পারবে। ভর্তি হতে যোগাযোগ: ০১৬৭৮৬৬৪৪১৭-১৯

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এইউবির ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, রেজিস্ট্রার এ কে এম এনামুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, স্কুল অব আর্টসের ডিন এ এইচ এম এ সালেক ও ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত