হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

আজকের পত্রিকা ডেস্ক­

বর্ণাঢ্য আয়োজনে এআইইউবিতে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

পয়লা বৈশাখের এই আয়োজনে ছিল বাউলগান, লোকসংগীত, নাগরদোলা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ লোকজ নানা সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিভের সাজে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বৈশাখের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে দেশের খ্যাতনামা সংগীতশিল্পীদের পরিবেশনায় শুরু হয় উৎসব মাতানো প্রাণবন্ত কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীনসহ ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এআইইউবি প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এক সুতোয় গেঁথে আসছে।

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

জবিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্‌যাপন

পাঠকবন্ধুর বর্ষ সমাপন উৎসব: বিদায়ের আলোয় নতুনের গান

হল পুনরুদ্ধারে প্রশাসনকে আল্টিমেটাম জবি ছাত্রদলের

বাংলা বর্ষবরণে প্রস্তুত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাজশাহী পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কমপিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জ্ঞানসন্ধানী এক তরুণের বৈশ্বিক যাত্রা: মো. আবদুর রউফ