হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

জবি প্রতিনিধি‎

‘বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

আগামী ১৯ এপ্রিল থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (স্নাতক) ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

‎আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ‘বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। কারও পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। গত বছর প্রথম বর্ষের পরীক্ষা ২২ জুন থেকে শুরু হয়েছিল। আমরা দুই মাস এগিয়ে এনেছি। এভাবে আমরা সেশনজট কমিয়ে নিয়ে আসব।’

‎প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তন সম্পর্কে উপাচার্য বলেন, ‘প্রতিবছর ডিনদের নিয়ে ভর্তি পরীক্ষা কমিটি হয়। তাঁরা সিদ্ধান্ত নেন, কেমন হবে প্রশ্ন। বিভিন্ন কারণে আমরা এবার শুধু এমসিকিউতে পরীক্ষা নিয়েছি। প্রয়োজনের আলোকে আগামীবার লিখিত পরীক্ষা যুক্ত হতে পারে।’

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি