হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিজয়ী ৩ বাংলাদেশি তরুণ

জুবায়ের আহম্মেদ

২ থেকে ৯ জুলাই থাইল্যান্ডের ক্রাবিতে অনুষ্ঠিত হয় গেল অস্ট্রেলেসিয়ান ‘ডিবেট কমপিটিশন-২০২৩’। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিদল হিসেবে অংশ নিয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ সদস্যের একটি দল। সেই দলের সদস্য ছিলেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিম আহমেদ, তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের তানজিম নূর তন্ময় ও প্রথম বর্ষের শিক্ষার্থী ইভান আশফাক। বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩ দিনে ৮টি প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেই রাউন্ডে নির্দিষ্ট স্কোর অর্জন করার পরই একটি দল নকআউট রাউন্ডে যাওয়ার সুযোগ পায়।

আইইউটির বিতর্ক দল প্রিলিমিনারি রাউন্ডে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে। তাদের প্রিলিমিনারি রাউন্ডে নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটি ও অকল্যান্ড ইউনিভার্সিটি; অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি; সিঙ্গাপুরের নানইয়াং টেক; মালয়েশিয়ার আইআইইউএমসহ আরও বেশ কিছু দলের মুখোমুখি হতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বাংলাদেশের দলটি নিউজিল্যান্ডের দুটি দলের বিপক্ষেই জয়লাভ করে। আইইউটি এবং চীনের বেইহাং ইউনিভার্সিটি বিতর্ক দল ইএফএল ক্যাটাগরিতে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ পায়। ফাইনালে আইইউটি ৬-১ ভোটে জয় লাভ করে। তামিম আহমেদ ফাইনালের বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন।

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি