হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে সহকারী প্রক্টর পদে ৬ নতুন মুখ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে বিভিন্ন বিভাগের ছয় শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক ছয়টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সালেহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আমিনুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আক্তার সিদ্দিক এবং ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ ১৭ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে এবং তাঁরা প্রত্যেকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও পৃথক ছয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ১৯ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি