হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদ্‌যাপন

বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কৃষি বিজ্ঞান অনুষদের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টার্স (পিসিআর) ইউনিটের হেড অব পার্টনারশিপ কুন লি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এম সালাহউদ্দিন এম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম এনডিসি এবং বাংলাদেশ ফুড সেফটি (খাদ্য শিল্প ও উৎপাদন) এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির কৃষি বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

বিশ্ব খাদ্য দিবস উদ্‌যাপন উপলক্ষে আইইউবিএটির কৃষি অনুষদের শিক্ষার্থীরা আয়োজন করেন মেলা। মেলায় ছিল ঐতিহ্যবাহী খাবারের বাহারি সমাহার।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ সফলভাবে অনুষ্ঠিত

ঈদের ছুটির পর জবিতে অনলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত

জাবি ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নারী নিরাপত্তা মঞ্চের মৌন মিছিল

চবিকে হারিয়ে ভলিবল ‘চ্যাম্পিয়ন’ শিরোপা জিতল ঢাবি