হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফুটওভারব্রিজ চাই

নাজমুল ইসলাম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা-পাবনা মহাসড়ক ঘেঁষে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এ সড়ক প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে পারাপার হতে হয়। ব্যস্ততম এই সড়কে চলে সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজীপুর-ঢাকাগামী বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, লোকাল মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ইজিবাইক, বাইকসহ বিভিন্ন যানবাহন। এ ছাড়া দেশের বৃহত্তর মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারী জিনিসপত্রও এই পথেই আনা-নেওয়া করা হয়।

এসব ভারী যানবাহনসহ বেশির ভাগ গাড়িই চলে দ্রুতগতিতে। দুটি গতিরোধক থাকলেও প্রতিনিয়ত ওভারলোডেড ট্রাক চলার কারণে সেগুলো ক্ষয় হয়ে গেছে। তাই অটোরিকশা, বাস-ট্রাকের গতি কমিয়ে চলতে দেখা যায় না। শিক্ষার্থী ও পথচারীদের হাত উঁচিয়ে সংকেত দিয়ে রাস্তা পার হতে দেখা যায়। ছোট-বড় অনেক দুর্ঘটনার পরও ব্যস্ততম এই সড়কের গেট পয়েন্টে নেই কোনো ফুটওভারব্রিজ। এতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাস্তা পার হতে হয় ঝুঁকি নিয়ে।

তাই সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি আমলে নিয়ে ফুটওভারব্রিজ এবং টেকসই স্পিডব্রেকার নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

নাজমুল ইসলাম, শিক্ষার্থী, ফার্মাসি বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বেরোবিতে আন্তর্জাতিকবিষয়ক দপ্তর উদ্বোধন

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটাবেইস তৈরির আহ্বান ব্যারিস্টার জিল্লুর রহমানের

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন