হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমরা একটু বসার জায়গা পাইনি: জকসু ভিপি

জবি প্রতিনিধি‎

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। ছবি: সংগৃহীত

‎বসার স্থান না পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যক্রম অগোছালো ও অপরিকল্পিতভাবে চলছে বলে জানিয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। ‎

‎আজ সোমবার (২৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে জকসু প্রতিনিধিদের মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ‎

‎ভিপি রিয়াজুল বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের কাজ অগোছালো হচ্ছে। কিছুটা অপরিকল্পিতভাবে চলছে। আমরা বসার একটু জায়গা পাইনি। কারও কথা শুনব, কোথাও বসে বা কোনো কাগজ প্রিন্ট করতে আমরা কোনো স্থান পাইনি।’ ‎

‎জকসুর সব প্রতিনিধির সমন্বয় নিয়ে রিয়াজুল বলেন, ‘আমাদের সমন্বয়ের অভাব দেখছি না। সবার সঙ্গে পরামর্শ করেই আমরা মিটিংটা ডেকেছি। সামনে আমরা সকলের পরামর্শ নিয়ে কাজ করে যাব।’ ‎

‎জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশগ্রহণ নিয়ে ভিপি রিয়াজুল বলেন, ‘নাগরিক হিসেবে আমার ভোট দেওয়া এবং কোনো রাজনৈতিক আদর্শে যাওয়া আমাদের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার। ব্যক্তিগত অধিকারের জায়গা থেকে আমাদের অংশ নেওয়া।’ ‎

‎এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা এবং জকসু নেতারা উপস্থিত ছিলেন।

হেলমেট পরে পরীক্ষায় বসলেন জবি শিক্ষার্থীরা ‎

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

স্মৃতির ক্যানভাসে ভাসা ভ্রাতৃত্বের এক দিন

জাপানে উচ্চশিক্ষার নতুন দিগন্ত

মেধাবীদের পাশে ড্যাফোডিল ফাউন্ডেশন

বার কাউন্সিলের ফল প্রকাশ: এক বিশ্ববিদ্যালয় থেকে ৭ নবীন আইনজীবী

১৫ মিনিট বিরতি, ২ ঘণ্টা ব্যায়াম চালু চীনের স্কুলে

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬

শৈশবের ঈদ