হোম > শিক্ষা > ক্যাম্পাস

কাল বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আগামীকাল রোববার বন্ধ থাকবে। এদিন পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করে এবং নির্ঘুম রাত কাটিয়ে পরিশ্রান্ত। তা ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত।

সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে আগামীকাল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসে উপস্থিত থাকবেন।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়

গণ বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে সালেহীন-তনু

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়