হোম > শিক্ষা > ক্যাম্পাস

হেলমেট পরে পরীক্ষায় বসলেন জবি শিক্ষার্থীরা ‎

জবি প্রতিনিধি‎

পলেস্তারা খসে পড়ায় আজ বৃহস্পতিবার ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা হেলমেট পরে পরীক্ষায় অংশ নেন। ছবি : আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই আতঙ্কে অনেক শিক্ষার্থী এখন হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।

‎গতকাল বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। ‎এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পলেস্তারা খসে পড়ায় আজ বৃহস্পতিবার ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা হেলমেট পরে পরীক্ষায় অংশ নেন। ছবি : আজকের পত্রিকা

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের বেশ কয়েকটি একাডেমিক ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনগুলো থেকে পলেস্তারা খসে পড়ার অভিযোগ প্রায়ই জানা যায়। এর আগে একই বিভাগের শিক্ষকদের একটি কক্ষেও এমন ঘটনা ঘটেছিল।

‎গতকালের এই দুর্ঘটনার পর আজ বৃহস্পতিবার গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। ‎

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, ‘কখন কার মাথার ওপর পলেস্তারা খসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা হেলমেট ব্যবহার করছি।’

‎নয়ন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘দুজন শিক্ষার্থী আহত হওয়ার পরও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আগের মতোই স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা চলছে। এমন ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পরীক্ষায় বসা নিরাপদ মনে হচ্ছে না, তাই হেলমেট পরেই এসেছি।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষ ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বড় মেরামতের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়াও চলছে। এ ছাড়া বিজ্ঞান ভবন সংস্কারের নকশা ও ব্যয়ের হিসেব সম্পন্ন হয়েছে।

‎তিনি আরও জানান, মূল কাঠামোর ফাটলগুলো ফলস সিলিংয়ের কারণে ঢেকে থাকায় ঝুঁকি শনাক্ত করা কঠিন ছিল। এখন সিলিং সরিয়ে ফেলা হচ্ছে।

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

স্মৃতির ক্যানভাসে ভাসা ভ্রাতৃত্বের এক দিন

জাপানে উচ্চশিক্ষার নতুন দিগন্ত

মেধাবীদের পাশে ড্যাফোডিল ফাউন্ডেশন

বার কাউন্সিলের ফল প্রকাশ: এক বিশ্ববিদ্যালয় থেকে ৭ নবীন আইনজীবী

১৫ মিনিট বিরতি, ২ ঘণ্টা ব্যায়াম চালু চীনের স্কুলে

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬

শৈশবের ঈদ

বিদেশে পড়ুয়াদের ঈদ