হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্যোগে ছিল প্রতিষ্ঠানটির সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব ও ইউনাইটেড ট্রাস্ট। ‘আ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ইউআইইউ মার্স রোভার, রেসকিউ রোভার, এরিয়াল রোবোটিকস ও মেরিনার। প্রদর্শনীতে সিএআইআরের সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল রোবোটিকসের কার্যক্রম ও ব্যবহারিক দিক তুলে ধরেন। এতে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা রোবটগুলো সরাসরি দেখার পাশাপাশি এগুলোর কার্যপ্রণালি ও ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পায়। বিজ্ঞপ্তি

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি, আবেদন ২৪ ডিসেম্বর পর্যন্ত

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে