হোম > শিক্ষা > ক্যাম্পাস

আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়াড ২০২৪ সেরা ১০ নির্বাচিত

ক্যাম্পাস ডেস্ক

ইতালিতে অনুষ্ঠিতব্য ১২তম আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়াড ২০২৪-এর জন্য বাংলাদেশ থেকে ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে ১০ শিক্ষার্থী। এর মধ্যে বাংলা মিডিয়াম ক্যাটাগরিতে সহজপাঠ উচ্চবিদ্যালয় থেকে পাঁচ এবং ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল থেকে একজন নির্বাচিত হয়েছে। এ ছাড়া ইংলিশ মিডিয়াম ক্যাটাগরিতে হেরিটেজ স্কুল থেকে দুই, চেঞ্জেস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এক এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে একজন নির্বাচিত হয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আঞ্চলিক কোয়ালিফায়ার রাউন্ডে নির্বাচিত শিক্ষার্থীরা দেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে। সেখান থেকে পরবর্তী পর্বের জন্য তারা যাবে যুক্তরাজ্য। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ইতালিতে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশগ্রহণ করবে। সেখানে বিশ্বের প্রায় ৩০টি দেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের প্রতিযোগিতা করতে হবে। তবে সহজপাঠ উচ্চবিদ্যালয়ের মুনতাসির আহ্সান ঋদ্ধ লিটল হিপ্পো ক্যাটাগরিতে ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। ফাইনালে অংশগ্রহণের জন্য ঋদ্ধ সরাসরি ইতালিতে যাবে। আগামী সেপ্টেম্বর মাসের দিকে ইতালিতে আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়াড ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত হবে। 

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত